চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বৃহস্পতিবার ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বৈঠক করেন। বৈঠকটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর পৌনে ১টার দিকে শেষ হয়। বৈঠক শেষে একই স্থানে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা। বৈঠকে আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
এর আগে ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণ, গণসংযোগ, বিক্ষোভ এবং ঢাকায় জাতীয় সেমিনারসহ সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করে ১১দলীয় ঐক্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।