স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ রোববার জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে একটি ৯-দফা প্রস্তাব পাঠিয়েছিল। আলজাজিরার খবরে বলা হয়, দুই দেশের মধ্যে প্রস্তাব বিনিময় হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির সময়সীমা প্রস্তাব করেছিল, কিন্তু ইরান জোর দিয়ে বলেছে যে সমস্যাগুলো ৩০ দিনের মধ্যে সমাধান করতে হবে। ইরান শুধু যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়। ইরানের ১৪ দফা পরিকল্পনায় রয়েছে একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান।
প্রতিবেদন অনুযায়ী, ইরান এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।