Web Analytics

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ ২০২৬ সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কিছু রুটে ফ্লাইট স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, আম্মান, বাহরাইন, দুবাই ও তেল আবিবগামী ফ্লাইটগুলো ৩১ মে পর্যন্ত এবং দোহাগামী ফ্লাইটগুলো ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল থাকবে। এক মুখপাত্র জানান, আকাশপথের অস্থিরতা ও অনিশ্চিত পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নিচ্ছে। যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা অন্য এয়ারলাইন্সে পুনরায় বুকিং, ভ্রমণের তারিখ পরিবর্তন বা সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইটগুলো আগের মতোই চালু থাকবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।