Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাংবাদিকদের জন্য নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেসরকারি সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং দুই ওয়েজ বোর্ড বাস্তবায়ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে ‘রিয়েল প্রবলেম’ বলেন। ইলেকট্রনিক মিডিয়ার সংকটসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। সাংবাদিকরা উল্লেখ করেন, অষ্টম ওয়েজ বোর্ডের পর নবম বোর্ড নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি এবং দশম বোর্ড বাস্তবায়নের দাবিও দীর্ঘদিনের।

জাহেদ উর রহমান বলেন, সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা ছাড়া ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয় এবং সরকার এ বিষয়ে দ্রুত কাজ করবে। নতুন জাতীয় পে-স্কেল নিয়ে তিনি বলেন, ব্যাপক বেতন বৃদ্ধি কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করতে পারে, তবে সবার বেতন দ্বিগুণ হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নীতিগত উপকরণ ব্যবহার করবে এবং সরকার প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।