Web Analytics

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকায় সোমবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে ৯৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দলটি স্থানীয় খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার বাড়ি এবং পেদা মসজিদের বারান্দা থেকে ১২টি বালতিতে রাখা অবস্থায় এসব ককটেল উদ্ধার করে। এ সময় মেহেদী হাসান, বাচ্চু পেদা ও রনি পেদা নামে তিনজনকে আটক করা হয়। অভিযানে টেটা ও রামদাসহ বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার সকাল আটটার দিকে উদ্ধারকৃত ককটেল ও আটক তিনজনকে নিয়ে নড়িয়া থানায় আসেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। গত বছরের আগস্টে একই এলাকায় ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল এবং চলতি জানুয়ারিতে পাশের গ্রামে ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হন। গত তিন দিনে নড়িয়ার আরও তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেল ও অস্ত্রের ঘটনায় মামলা হবে এবং কারা এগুলো রেখেছিল তা তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।