Web Analytics

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম এবং তার স্ত্রী দৈনিক ইত্তেফাকের সাবেক সাব এডিটর ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান। তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, নঈম নিজাম ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন বা আড়াল করতে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। নঈমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী মামলা হয়েছে। ফরিদার বিরুদ্ধে এসব আইনের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী মামলা করা হয়েছে। এর আগে আদালত তাদের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।