জাপান সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চিবা প্রিফেকচারের ফুতসু শহরে জেরার স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার, ২৭ অক্টোবর জাপানের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে তিনি পরিদর্শনে যান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, পররাষ্ট্রসচিব, ইআরডি সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শনে অংশ নেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।