Web Analytics

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার সকালে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে ডিএনসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশির সময় মোটরসাইকেলের ইঞ্জিন অংশে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও মো. সজীব (২৪)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ডিএনসি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানিয়েছে, আটক দুইজনকে বিকেলে আদালতে পাঠানো হবে। কর্মকর্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।