Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিনি বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান। তাজুল ইসলাম অভিযোগ করেন, শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রচার করছেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, শাওনের মন্তব্য দুটি ঘটনার সঙ্গে সম্পর্কিত—নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের দ্বারা এক জুলাই যোদ্ধাকে অপহরণ ও নির্যাতন করা। তিনি বলেন, এই দুটি ঘটনাই গুরুতর ফৌজদারি অপরাধ এবং শাওনের বক্তব্য সীমা অতিক্রম করেছে।

এর আগে শাওন ফেসবুকে একটি পোস্টে নেত্রকোণা তার শ্বশুরবাড়ি হওয়ায় আনন্দ প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।