Web Analytics

হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি যৌথ সমর্থন জানিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভিসেগ্রাদ গ্রুপ বা ভি৪-এর সঙ্গে ভারতের প্রথম বৈঠকে এই সমর্থন আসে। স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দেশ এবং ইন্দো-প্যাসিফিকের উদীয়মান শক্তি হিসেবে ভারতকে স্থায়ী সদস্য করা প্রয়োজন বলে চার দেশ একমত।

ভারতের মতে, ১৯৪৫ সালে নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠার পর বিশ্বের বাস্তবতা ব্যাপকভাবে বদলেছে, তাই বর্তমান কাঠামোর সংস্কার দরকার। জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং আন্তর্জাতিক কূটনীতিতে ক্রমবর্ধমান প্রভাবকে স্থায়ী সদস্যপদের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরে নয়াদিল্লি। ভারত আটবার নির্বাচিত সদস্য ছিল; সর্বশেষ ২০২১ ও ২০২২ সালে। ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভারতের দাবিকে সমর্থন করলেও চীন সরাসরি সমর্থন দেয়নি।

ব্রাজিল, জার্মানি ও জাপানের সঙ্গে জি৪ জোটে থাকা ভারত ১৫ সদস্যের পরিষদকে ২৫ বা ২৬ সদস্যে বাড়ানোর প্রস্তাব সমর্থন করে। সদস্যসংখ্যা, আঞ্চলিক বণ্টন ও ভেটো ক্ষমতা নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। ভারত সব স্থায়ী সদস্যের সমান অধিকার চায়। বৈঠকে ভারত ও ভি৪ দেশগুলো বার্ষিক ব্যবসায়িক ফোরাম এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠকের পরিকল্পনাও করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।