Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই কর্মশালায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সঠিক তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিই ছিল এর মূল লক্ষ্য। অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্যা ডিসেন্ট’-এর সম্পাদক কদরুদ্দিন শিশির প্রশিক্ষক হিসেবে তথ্য যাচাইয়ের কৌশল, পদ্ধতি এবং ডিজিটাল গুজব শনাক্তকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

কদরুদ্দিন শিশির বলেন, ওয়েবসাইট বিশ্লেষণের মাধ্যমে কোন মাধ্যম ভুয়া তথ্য ছড়ায় তা বোঝা যায় এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে যায়। তিনি ধর্মীয়, জরিপ, সংঘাত ও জাতীয়তাবাদী আবেগসম্পর্কিত সংবাদে সতর্ক থাকার পরামর্শ দেন। রাকসুর মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলাম ও সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ শিক্ষার্থীদের অংশগ্রহণকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং যাচাই ছাড়া তথ্য শেয়ার না করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। রাকসুর বিভিন্ন সম্পাদক, নির্বাহী সদস্য ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।