Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সতর্ক করেছে যে নির্দিষ্ট কিছু পরিস্থিতি তৈরি হলে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপে নামবে। মুখপাত্র ইয়াহইয়া সারি আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তাদের ‘আঙুল সরাসরি সামরিক হস্তক্ষেপের ট্রিগারে রয়েছে’। তিনি পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আহ্বান জানান ইরান ও লেবাননসহ তথাকথিত ‘প্রতিরোধ অক্ষভুক্ত’ দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দিতে।

সারি বলেন, চলমান আগ্রাসন অন্যায়, দমনমূলক ও অযৌক্তিক, যা বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনীতির জন্য ক্ষতিকর। তিনি ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানে আগ্রাসন বন্ধ এবং ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার দাবি জানান। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও সতর্ক করেন, ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরও কঠোর করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে হুথিরা সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।