Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ৩৭তম দফায় হামলা চালিয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বহুস্তরীয় সমন্বিত আক্রমণ পরিচালিত হয়েছে।

আইআরজিসি জানায়, তেল আবিবের দক্ষিণে হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিল এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে আল-জাজিরা জানিয়েছে, তেল আবিবের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে কয়েকজন আহত হন।

রয়টার্স সূত্রে প্রকাশিত প্রতিবেদনে ইসরাইল, যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে অন্য কোনো প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।