Web Analytics

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, কোনো দেশকে অবাধ নৌচলাচলের পথে বাধা হতে দেওয়া হবে না, বিশেষ করে হরমুজ প্রণালী, বাব আল-মানদেব ও লোহিত সাগরে। আলজাজিরার বরাতে বৃহস্পতিবার আল-আলামেইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি নৌচলাচলের ওপর হুমকিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন।

আবদেলাত্তি বলেন, নৌ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক চুক্তির আলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সব প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে লোহিত সাগর এবং আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নিরবচ্ছিন্ন সামুদ্রিক চলাচল, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার মধ্যে সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।