Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে প্রধানমন্ত্রী যেন ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য প্রার্থনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনাও করা হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা স্কেণ্ডার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।