Web Analytics

বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দলের সংসদীয় সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি প্রায় দেড় ঘণ্টা চলে। মির্জা ফখরুল নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানান।

বক্তব্যে তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান মির্জা ফখরুল। তিনি বলেন, দলের দেওয়া সম্মান ও দায়িত্ব জীবন দিয়ে হলেও রক্ষা করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবেন না।

তারেক রহমান দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে এমপিদের ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হবে উল্লেখ করে তিনি এমপিদের তৃণমূলের সঙ্গে দূরত্ব না বাড়াতে এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে কাজ শুরু করতে বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।