Web Analytics

ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইনচার্জ ও সিনিয়র অফিসার মো. রিফাতুল হককে ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রায় ঘোষণা করেন। রায়ের পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

দণ্ডবিধির ৪০৯ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎকৃত ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডবিধির ৪২০ ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে।

আদালত বলেছেন, মূল কারাদণ্ডগুলো একটির পর একটি কার্যকর হবে, ফলে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। তদন্ত ও বিচারকালে হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। ৪০৯ ধারার জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড হবে। জরিমানার অর্থ আদায় সাপেক্ষে ঢাকা ব্যাংকের আর্থিক ক্ষতিপূরণ হিসেবে পুরো অর্থ ব্যাংকটিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের দায়ের করা মামলা থেকে এ বিশেষ মামলার উদ্ভব হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।