Web Analytics

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি রোধ ও প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল–২০২৬’ পাস হয়েছে। মঙ্গলবার কণ্ঠভোটে পাস হওয়া এই বিলে পরীক্ষার ডেটাবেইসে অননুমোদিত প্রবেশ বা নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মতো অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

বিলে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ বা বৈধ নির্দেশনা অমান্য করলে একই ধরনের শাস্তি প্রযোজ্য হবে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পাস হয়।

একই অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন–২০২৬’ সংসদে উত্থাপন করেন। নতুন আইনটি ২০০১ সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন রহিত করে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে প্রণয়ন করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।