Web Analytics

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দেশে কার্যকর সরকারব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশি বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, এমন ঘটনা দেখার মতো দেশে কেউ আছে কি না।

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাকে তিনি আরও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান। পোস্টের শেষাংশে তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।