Web Analytics

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক আলজাজিরা এ তথ্য জানিয়েছে। মোহেবির ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে।

মোহেবি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শর্ত সম্পূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি কখনোই খুলে দেওয়া হবে না। তিনি আরও অভিযোগ করেন, যাদের তিনি শত্রুপক্ষ হিসেবে উল্লেখ করেছেন, তারা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের চেষ্টা করেছে।

আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোপন লক্ষ্য কথিত বৃহত্তর ইসরাইল পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা। হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রণালিটি বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব পড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।