Web Analytics

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের বেসরকারি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের সংযুক্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ভর্তি নিয়ে নির্দেশনা দিয়েছে। ঢাকা মহানগরীসহ সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নেওয়া হবে। শিক্ষার্থী নির্বাচন হবে ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে।

প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন ফি ১১০ টাকা, যা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। শূন্য আসন থাকা সাপেক্ষে আবেদনকারীরা পছন্দক্রমে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় বেছে নিতে পারবেন। কোনো প্রতিষ্ঠানে দুটি শিফট থাকলে উভয় শিফট পৃথক দুটি পছন্দ হিসেবে গণ্য হবে; একই বিদ্যালয় বা শিফট একাধিকবার নির্বাচন করা যাবে না।

দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি পরিচালনা করবে। প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা, কোটা ও ক্যাচমেন্ট এলাকার নিয়ম অনুসরণ করতে হবে। প্রধানদের শূন্য আসন এবং ফরম জমার তারিখ ও সময় উল্লেখ করে বিজ্ঞপ্তি দিতে হবে। বিস্তারিত নির্দেশনা মাউশি ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।