টিকটক ২০২৬ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে, যা মোট আপলোড হওয়া কনটেন্টের প্রায় ০.৮ শতাংশ। টিকটকের স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেমের মাধ্যমে ৯৯.৬ শতাংশ ভিডিও ব্যবহারকারীর অভিযোগের আগেই শনাক্ত ও মুছে ফেলা হয়েছে, এবং ৯৪.৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। পর্যালোচনার পর ৩ লাখ ২০ হাজার ৫৯৩টি ভিডিও পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।
বিশ্বব্যাপী একই সময়ে টিকটক ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও ডিলিট করেছে, যা মোট কনটেন্টের ০.৫ শতাংশ। স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সরিয়ে ফেলার হার ছিল ৯৯.৩ শতাংশ। এছাড়া ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী সন্দেহে ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
ভিডিওর পাশাপাশি টিকটক ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি কমেন্ট সরিয়ে ফেলেছে, যা আগের প্রান্তিকের তুলনায় বেশি। সরানো ভিডিওগুলোর মধ্যে ১৮.৬ শতাংশ সংবেদনশীল বিষয়বস্তু এবং বাকিগুলো নিরাপত্তা, আচরণ ও অশালীনতার নীতিমালা লঙ্ঘনের কারণে মুছে ফেলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।