Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। বর্তমানে শেয়ারবাজারে মূলধনী আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের বিধান রয়েছে, যা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সংসদে প্রস্তাবটি অনুমোদিত হলে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন থেকে অর্জিত মুনাফার ওপর সাধারণ বিনিয়োগকারীদের আর কোনো আয়কর দিতে হবে না।

আয়কর আইন ২০২৩-এর সপ্তম তফসিল অনুযায়ী বর্তমানে এই কর আরোপ করা হয়। নতুন বাজেটে এ বিধান বিলুপ্ত করার প্রস্তাব আনা হয়েছে, ফলে শেয়ারবাজারে মূলধনী আয় সম্পূর্ণ করমুক্ত হবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।