Web Analytics

উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে ‘সমাজিক পরিবর্তন মোর্চা’ নামে নতুন রাজনৈতিক জোট গঠিত হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ঘোষণা করেছেন, আজাদ সমাজ পার্টি (কানশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদ এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। বৃহস্পতিবার লক্ষ্ণৌতে আজাদকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ওয়াইসি বলেন, এআইএমআইএম ও আজাদের দল যৌথভাবে এই মোর্চা গঠন করেছে, যার লক্ষ্য বিজেপিকে টানা তৃতীয়বার উত্তর প্রদেশের ক্ষমতায় ফেরা থেকে ঠেকানো। জোটটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, নিপীড়িত ও প্রান্তিক মানুষের অধিকার এবং সমস্যাকে অগ্রাধিকার দেবে। তার অভিযোগ, রাজনৈতিক দলগুলো এত দিন এসব জনগোষ্ঠীকে কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে।

জোটের পক্ষ থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থার অবনতি, তরুণদের বেকারত্ব এবং কৃষকদের নানা সমস্যাকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান ওয়াইসি। তিনি সাধারণ মানুষকে ২৬ নভেম্বরের জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ওই সমাবেশের মধ্য দিয়ে সামাজিক পরিবর্তনের আন্দোলন শুরু হবে। বিজেপিসহ অন্য দলগুলোকে অতীতমুখী রাজনীতির প্রতিনিধি উল্লেখ করে তিনি ভবিষ্যৎমুখী রাজনীতির কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।