Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি সফল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই ভিন্নমত ও বিভেদ ভুলে দলগতভাবে কাজ করলেই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

মন্ত্রী বলেন, বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। জনগণের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্র হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। তিনি জানান, গত পনেরো বছরে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর ও আস্থাশীল করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। কার্যকর প্রতিষ্ঠানই একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মন্ত্রণালয়টি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি নির্বাচনি ইশতিহার ও ঘোষিত ৩১ দফাকে জনগণের সঙ্গে করা সামাজিক চুক্তি হিসেবে উল্লেখ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।