Web Analytics

স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানায় ইসরাইলের প্রথম দূতাবাস খোলার প্রতিবাদে বুধবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার সময় এই বিক্ষোভ হয়। ইয়ানশা জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং তার নীতি সাবেক প্রধানমন্ত্রী রবার্ট গোলবের সরকারের অবস্থানের বিপরীত।

দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠান চলা হোটেলের পাশ দিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন। তাদের ব্যানারে লেখা ছিল, ‘শান্তি ও ফিলিস্তিনের জন্য আমরা একসঙ্গে’ এবং ‘গণহত্যা আত্মরক্ষা নয়’। ৪৮ বছর বয়সী শিল্প-ইতিহাসবিদ উরশকা ব্রেজনিক ইয়ানশা সরকারকে ‘সহযোগিতাকারী সরকার’ বলেন। বিক্ষোভকারী মেলিনা সাহেরনিক এএফপিকে বলেন, এই পদক্ষেপে স্লোভেনিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক আন্দ্রাজ জোরকো অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সরকারের নীতির পরিবর্তন দেশটির জনমতের প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, অধিকাংশ স্লোভেনীয় ইসরাইলের বিরোধী অথবা কোনো না কোনোভাবে নিরপেক্ষ। বুধবার গোলবের উদারপন্থি ফ্রিডম মুভমেন্ট ও লেফট পার্টি পার্লামেন্টে ইয়ানশার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব দেয়। তাদের অভিযোগ, সরকারের পররাষ্ট্রনীতি একচেটিয়াভাবে ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।