Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিতে হবে।

তিনি স্মরণ করিয়ে দেন যে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে, যা পাঁচ বছরে ২৫ কোটিতে পৌঁছাবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের বাতাস আরও বিশুদ্ধ ও পরিষ্কার হবে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, প্রতিটি জেলা যেন সবুজ অভয়ারণ্যে পরিণত হয় সে লক্ষ্যে উদ্যোগ নিতে। প্রধানমন্ত্রী বিশ্বাস প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।