Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আবিদুল ইসলাম খান মঙ্গলবার বিকেলে ইউনূস সেন্টারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ ড. ইউনূসের হাতে তুলে দেন। ইউনূস সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, এবং বইটি পেয়ে ড. ইউনূস আনন্দ প্রকাশ করে লেখককে ধন্যবাদ জানান।

আবিদুল ইসলাম খান বলেন, বইটি রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা, যা অপশাসন, স্বৈরশাসন ও মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রামের প্রতিফলন। তিনি উল্লেখ করেন, জুলাই কারো একার নয়, এটি সবার, তাই এর প্রকৃত ইতিহাস জানতে সব পক্ষের বয়ান শোনা জরুরি।

প্রায় আধা ঘণ্টার এই সাক্ষাতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় এবং গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে জুলাইয়ের চেতনা ধারণের প্রত্যয় ব্যক্ত করেন আবিদুল ইসলাম খান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।