Web Analytics

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম হাভানায় তেল চালান বন্ধের খবরের প্রতিক্রিয়ায় কিউবার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্লুমবার্গ ও মেক্সিকান সংবাদপত্র রিফর্মাসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারিতে পরিকল্পিত একটি তেল চালান বাতিল করা হয়েছে, যদিও মেক্সিকো ডিসেম্বর পর্যন্ত সরবরাহ অব্যাহত রেখেছিল। সংবাদ সম্মেলনে শেইনবাউম এ বিষয়ে নিশ্চিত বা অস্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, মানবিক কারণে কিউবাকে তেল দেওয়া বা বিক্রি করা মেক্সিকোর ‘সার্বভৌম সিদ্ধান্ত’।

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা ও তীব্র জ্বালানিসংকটের মধ্যে কিউবা মিত্র দেশগুলোর কাছ থেকে কম দামে তেল কিনে থাকে। ভেনেজুয়েলা ছিল কিউবার প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই চালান বন্ধ করবেন। মেক্সিকো সরকার কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের আশঙ্কা পর্যালোচনা করছে।

তেল সরবরাহ পুনরায় শুরু হবে কি না জানতে চাইলে শেইনবাউম প্রশ্নটি এড়িয়ে যান এবং বলেন, সিদ্ধান্ত হলে তা জানানো হবে, তবে মেক্সিকো কিউবার সঙ্গে থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।