Web Analytics

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুই মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলায় বিমানগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি এবং বর্তমানে সেগুলো মেরামত করা হচ্ছে। এই ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানানো হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ফিলিস্তিনের ইসলামপন্থি সংগঠন হামাস তেহরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকারকেও তারা সমর্থন করেছে। এটি হামাসের পক্ষ থেকে ইরানের প্রতি প্রথম এমন আহ্বান।

গাজায় দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে বর্তমান যুদ্ধ অবিলম্বে বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।