Web Analytics

রংপুরের তারাগঞ্জ উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর রহমান টানা দশ বছরেরও বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৫ সালের ৩ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগ দেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। এ সময়ে একাধিক কর্মকর্তা বদলি হলেও তার ক্ষেত্রে কোনো বদলির আদেশ কার্যকর হয়নি।

জনপ্রশাসন ও শিক্ষা প্রশাসনের নীতিমালা অনুযায়ী, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দীর্ঘদিন একই কর্মস্থলে না রাখার উদ্দেশ্য প্রশাসনিক নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু তারাগঞ্জে দীর্ঘদিন একই পদে থাকার ঘটনায় এসব নীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় নাগরিকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন একই স্থানে থাকার কারণে শিক্ষা প্রশাসনে প্রভাববলয় তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের ঘনিষ্ঠ ছিলেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে শাহীনুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।