Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার পর সংযুক্ত আরব আমিরাত বিপুল সংখ্যক পাকিস্তানি শ্রমিককে বহিষ্কার করা শুরু করেছে। এই পদক্ষেপে দীর্ঘদিনের অংশীদার দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের মাঝামাঝি থেকে হাজার হাজার পাকিস্তানি, বিশেষ করে শিয়া শ্রমিক, হঠাৎ গ্রেপ্তার ও নির্বাসনের মুখে পড়েছেন। অনেকেই জানিয়েছেন, কোনো কারণ না দেখিয়েই তাদের আটক ও দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণহারে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করে বলেছে, কেবল অপরাধে জড়িতদেরই ফেরত পাঠানো হয়েছে। আমিরাত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে আমিরাত পাকিস্তানকে দেওয়া ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ প্রত্যাহার করে নেয়, যা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধাক্কা দেয়। পরে সৌদি আরব ৩ বিলিয়ন ডলারের আমানতের প্রস্তাব দেয়।

বিশ্লেষকদের মতে, ইরানের হামলার নিন্দা না করায় এবং তেহরানের প্রতি পাকিস্তানের ঝোঁক নিয়ে আমিরাত অসন্তুষ্ট। এতে উপসাগরীয় রাজনীতিতে পাকিস্তান আরও জটিল অবস্থায় পড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।