শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মাউশি মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে অপ্রয়োজনীয়ভাবে ঘুরতে না হয়।
মন্ত্রী শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেন। তিনি সেবাপ্রদান প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করতে ডিজিটাল অটোমেশন চালুর নির্দেশ দেন এবং বদলিতে তদবির সংস্কৃতি বন্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা দেন।
ড. মিলন ভবিষ্যতে এমন একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন, যাতে সেবাপ্রার্থীরা সহজেই সংশ্লিষ্ট ডেস্ক বা কর্মকর্তার তথ্য জানতে পারেন। মাউশি কর্মকর্তারা অনলাইন সিস্টেমের কিছু সীমাবদ্ধতা তুলে ধরলে মন্ত্রী দ্রুত তা সমাধানের নির্দেশ দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।