Web Analytics

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং গাফিলতি বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় সহ্য করবে না। শুক্রবার বিকেলে সিলেট শহরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধৈর্য ধারণকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।

সিলেটের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, রাতের অল্প সময়ের তৎপরতার বদলে সাহস থাকলে জনগণকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান দেখানো উচিত। তিনি জানান, সিলেট বিভাগে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। প্রশাসনকে দায়িত্ব পালনে কোনো গাফিলতি না করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দলের কেউ কাউকে আশ্রয়-প্রশ্রয় দিলে সেটিও সহ্য করা হবে না বলে তিনি জানান।

আরিফুল হক চৌধুরী বাড়ি ও দোকানে হামলা এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনার কথা উল্লেখ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ করেন। তাঁর ভাষ্য, এসব ঘটনার পেছনে অর্থ দিয়ে লোক ভাড়া করা মদদদাতারা রয়েছেন। পুলিশ প্রশাসন তাদের নজরদারিতে রেখেছে এবং অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। জনগণের সচেতনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয়তার মাধ্যমে এসব কর্মকাণ্ড মোকাবিলার কথাও তিনি বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।