Web Analytics

দক্ষিণ কোরিয়া সোমালিয়ার উপকূলে পরিচালিত জলদস্যুবিরোধী অভিযান হরমুজ প্রণালির কাছাকাছি সমুদ্রসীমা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। ইয়োনহাপ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, সরকার মধ্যপ্রাচ্যে চেওংহে ইউনিটের মোতায়েনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করবে। ইউনিটটির বর্তমান মোতায়েনের মেয়াদ চলতি বছরের শেষ দিকে শেষ হওয়ার কথা।

প্রস্তাবটি অনুমোদিত হলে চেওংহে ইউনিটের অভিযান এলাকা এডেন উপসাগর থেকে সম্প্রসারিত হয়ে আরব সাগরে ওমানের দক্ষিণের সমুদ্রসীমা পর্যন্ত যাবে। এতে ইউনিটটির কার্যক্রমের পরিধি প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৯৩০ কিলোমিটারে দাঁড়াবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সচল রাখতে আন্তর্জাতিক উদ্যোগে দক্ষিণ কোরিয়ার ভূমিকা নিয়ে কয়েক মাস আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সহায়তার অনুরোধ কার্যত প্রত্যাখ্যান করেছে সিউল। তবে গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতের আন্তর্জাতিক প্রচেষ্টায় নিজেদের ভূমিকা বাড়াতে দেশটি উদ্যোগ নিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।