Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান দাবি করেছেন, বাংলাদেশের পোশাক খাতে চলমান শ্রমিক আন্দোলন আর সাধারণ শ্রমিকদের নিয়ন্ত্রণে নেই। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের মাধ্যমে আন্দোলনকে দেশবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

আবিদ বলেন, সরকার দুই দিন আগে মজুরি বোর্ড গঠন করেছে এবং সেখান থেকে দ্রুত ইতিবাচক মজুরি বৃদ্ধির ঘোষণা আসার কথা। তাঁর অভিযোগ, স্বৈরাচারপন্থি কিছু গার্মেন্টস মালিক শ্রমিকদের বিভ্রান্ত করে মাঠে রাখছে এবং সরকার বেতন বাড়াতে বাধা দিচ্ছে বলে প্রচার করছে। তিনি আরও দাবি করেন, শ্রমিকদের নগদ টাকা দিয়ে আন্দোলনে রাখা হচ্ছে।

গাজীপুর ও মিরপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, চার থেকে পাঁচটি কারখানার মালিক তৎপর হলে ১০ থেকে ২০ হাজার শ্রমিককে রাস্তায় রাখা সম্ভব। তাঁর দাবি, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গাজীপুরে জড়ো করা হয়েছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।