Web Analytics

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমিরর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সভায় ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল আমদানির তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল এবং আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানভিত্তিক দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল ও পেট্রোল আমদানির প্রস্তাব জ্বালানি বিভাগ প্রত্যাহার করে নেয়।

সরকারের এই সিদ্ধান্ত জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।