Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার পবন তাইড় গ্রামে বুধবার দুপুরে মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত ও দাদা গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মোছা. ফেরেজা বেগম (৬৫) এবং আহত স্বামী আব্দুল করিম। অভিযুক্ত নাতি শাকিল (১৯), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর স্থানীয়রা শাকিলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে পারিবারিক কলহের কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বুধবার স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে দাদা-দাদির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকরা তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু পথে ফেরেজা বেগম মারা যান। আহত আব্দুল করিম চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি তদন্তাধীন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।