Web Analytics

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। ১৪ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত বার্তায় দূতাবাস জানায়, ভ্রমণের সময় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এসব কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার কারণও হতে পারে।

দূতাবাসের বার্তায় বলা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা ও ট্রানজিটসহ সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের জন্য এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের খরচ নিজে বহন করার সক্ষমতা নিশ্চিত করতে হবে, বিশেষ করে চিকিৎসা বা জরুরি অবস্থায় করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিল হতে পারে। কর্মকর্তারা জানান, আবেদনকালে আর্থিক প্রমাণ দেওয়া হলেও অনেক দর্শনার্থী পরে সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, যা রোধে ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছে।

দূতাবাস সকল ভ্রমণকারীদের পর্যাপ্ত তহবিল প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে, যাতে জরুরি খরচসহ সম্পূর্ণ ভ্রমণ নির্বিঘ্ন হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।