Web Analytics

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ জেলা প্রশাসনের নির্ধারিত ব্যাংকে রাখার দাবিতে বুধবার দুপুরে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন ও নাগরিকদের সম্মিলিত জোট ‘একতাবদ্ধ সিলেটবাসী’। জেলা প্রশাসকের কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি পেশ করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন। রাজনীতিবিদ রেজাউল করিম জালালীর নেতৃত্বে প্রতিনিধি দলে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল ইসলাম আশরাফীসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতা ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক মাজারের দানকৃত অর্থের ৬৫ শতাংশ খাদেম এবং ৩৫ শতাংশ উন্নয়ন খাতে ব্যয়ের ঘোষণা দেন। এ ঘোষণায় সিলেটবাসী গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়। জোটটি মাজারের যাবতীয় হিসাব-নিকাশ ও সার্বিক পরিচালনা জেলা প্রশাসনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রাখার দাবি জানায় এবং বিষয়গুলো ব্যক্তিবিশেষের হাতে না রেখে প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালনার আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।