Web Analytics

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিকআপচালক মো. ইব্রাহীম হত্যার মামলায় তার দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। র‌্যাবের তথ্য অনুযায়ী, ২ আগস্ট বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়কের কার্যালয় ৩ আগস্ট সকালে প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানায়।

গত ১২ জুলাই দুপুরে বুড়িচং থানাধীন নিমসার বাজারের ওই ভাড়া বাসা থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্রে র‌্যাব জানায়, পাঁচ-ছয় মাস আগে ইব্রাহীম দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। তার প্রথম স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। দ্বিতীয় বিয়ের পরও ইব্রাহীম প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের খরচ দিতেন, যা নিয়ে রেহেনার সঙ্গে দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ৯ জুলাই দুপুর ১২টা থেকে ১২ জুলাই দুপুর ১২টার মধ্যে কোনো একসময় রেহেনা অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে আত্মহত্যা হিসেবে দেখাতে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান বলে অভিযোগ। নিহতের বাবা ১৪ জুলাই বুড়িচং থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত রেহেনাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।