Web Analytics

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ সংসদ মাত্র পাঁচ দিনে ১১৭টি বিল পাস করে ইতিহাসে রেকর্ড গড়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেলের শপথ গ্রহণ শেষে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গণতন্ত্র হলো আস্থার জায়গা, যেখানে সরকার ও বিরোধী দল পরস্পরের প্রতি বিশ্বাস রাখবে।

চিফ হুইপ জানান, সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে গঠিত বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ১৬টিতে সংশোধনের প্রয়োজন চিহ্নিত করে এবং ১১৭টি বিল আকারে পাস করা হয়। তিনি বলেন, মাত্র পাঁচ দিনে এত বিল পাস করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। সংসদ সচিবালয় ও বিজি প্রেসের কর্মকর্তারা নির্ঘুম পরিশ্রম করেছেন। তিনি আরও জানান, বিরোধী দলের সদস্যরা দুটি ছোট সংশোধনী নিয়ে ওয়াকআউট করায় দুঃখ পেয়েছেন, তবে ওয়াকআউট গণতন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি সংকট নিরসনে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছেন এবং দেশের অর্থ যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে চান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।