Web Analytics

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছেন। একই মাসে চারটি নৌ দুর্ঘটনায় ছয়জন নিহত ও সাতজন আহত হন, আর রেল দুর্ঘটনা ঘটে ৪১টি, যেখানে ৩২ জনের মৃত্যু ও ১৭ জন আহত হন। বৃহস্পতিবার সকালে সংস্থাটি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি, যেখানে ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ। অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে দুর্ঘটনা সবচেয়ে বেশি—১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত, যা মোট দুর্ঘটনার ২৫.৫৮ শতাংশ এবং প্রাণহানির ২৪.৪৩ শতাংশ। অন্যদিকে, সিলেট বিভাগে দুর্ঘটনা সবচেয়ে কম, ২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন, যা ৪.২৯ শতাংশ দুর্ঘটনা এবং ৩.৫৯ শতাংশ প্রাণহানি।

প্রতিবেদনটি নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।