বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমান রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। এ সময় মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট যোগাযোগ বিভাগের পরিচালক জুকিফেরি বিন ইব্রাহিমও উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। দলে আরও ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুর রব, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ সাত সদস্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।