Web Analytics

বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনী সদর দফতর ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৩০ জুন কিল-লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে ক্রেনটির নির্মাণ কার্যক্রম শুরু হয়। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ ও ৩ মিটার গভীরতার এই ক্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলতে পারে। এটি জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজের মেরামত ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।

‘বিএনএফসি বলীয়ান’ ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ-উপকরণ উত্তোলন, স্থানান্তর ও প্রতিস্থাপনে অধিক দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।