Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সোমবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভাটি আরইবির ব্রিগেডিয়ার সবিহউদ্দীন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজও সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরইবির পক্ষ থেকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন এবং বলেন, প্রতিষ্ঠানকে দুর্বল না করে বরং মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে একে আরও শক্তিশালী করা হবে।

সচিব ফারজানা মমতাজ বিদ্যুৎ সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। তিনি ঝড়-বৃষ্টির পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালের জন্য ফল্ট লোকেটর স্থাপন, সিস্টেম লস কমাতে বিতরণ লাইনের দৈর্ঘ্য হ্রাস এবং জ্বালানি সাশ্রয়ে সোলার পাম্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আধুনিক ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে নতুন প্রকল্প প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।