Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন। হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আশকোনা হজক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এ বছর বাংলাদেশ থেকে মোট সাড়ে ৭৮ হাজার যাত্রী হজ পালনে যাচ্ছেন। আগের মতোই সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে বাংলাদেশেই। প্রথম দিনে বিমান বাংলাদেশ, ফ্লাইনাস ও সাউদিয়া এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইটে হজযাত্রীরা দেশ ছাড়বেন।

ইতিমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে এবং আরও দেড় শতাধিক কর্মী হজযাত্রীদের সেবায় যোগ দেবেন। তবে সৌদি সরকারের নতুন নিয়মে মিনা, আরাফাহ ও মুজদালিফায় ভোগান্তির আশঙ্কা করছে হজ এজেন্সিগুলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।