Web Analytics

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক তারা মিয়া নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫ নম্বর ৬৩ এস পিলারের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তারা মিয়া (২০) কুলাউড়ার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানিয়েছে, তারা মিয়াসহ চার-পাঁচজনের একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে। দলটি সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় গেলে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়।

গুলির সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশের ভেতরে ফিরে এসে আত্মগোপনে রয়েছেন বলে বিজিবি জানিয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলাও রয়েছে। শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিএসএফ লাশ নিয়ে গেছে এবং লাশের বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির আলোচনা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।