Web Analytics

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান আল–জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ২৭ দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৪০ জন নারী ও ২১২ জন শিশু রয়েছে। আল–জাজিরার বৃহস্পতিবারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ যুদ্ধে এখন পর্যন্ত ২৪ হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছে, যার মধ্যে প্রায় ৪ হাজার নারী ও ১ হাজার ৬২১ শিশু রয়েছে।

সূত্র অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান শিগগিরই আলোচনায় বসবে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।