বাংলাদেশ সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আগের জামা বহাল রেখে প্যান্টের রং খাকি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার, ৪ মে ২০২৬ তারিখে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে বিদ্যমান পোশাক নিয়ে অসন্তোষ ছিল এবং এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। আগের শার্ট বহাল রেখে প্যান্টের রং খাকি করা হয়েছে, যা মেট্রো ও সারাদেশের জন্য প্রযোজ্য হবে।
তিনি আরও জানান, নতুন পোশাক বাস্তবায়নে কিছু সময় লাগবে, কারণ কাপড় উৎপাদন ও প্রস্তুতির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, সরকার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এবং তা প্রকাশ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।